ভারতীয় গণতন্ত্রে ইতিহাস স্থাপন! নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোদী

ভারতীয় গণতন্ত্রের অন্যতম ঐতিহাসিক মুহূর্ত স্থাপন হল আজ। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেললেন মোদী। যেখানে থাকবে আত্মনির্ভর ভারতের মন্দির। এখানেই বিবিধের মাঝে মিলনের উদাহরণ তুলে ধরা হবে।

আজ বেলা ১২টা ৫৫ মিনিটে শুরু হয় নতুন সংসদের ভূমি পূজন অনুষ্ঠান। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও লোকসভার স্পিকার ওম বিড়লা, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডু সশরীরে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও নেতা মন্ত্রীরা ভার্চুয়াল কনফারেন্সে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিজের হাতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। ভূমিপুজার শেষে সর্বধর্ম প্রার্থনারও আয়োজন করা হয়েছে।

তবে এই নতুন সংসদ ভবন স্থাপন করা নিয়ে কম বিতর্ক সৃষ্টি হয়নি। ৯৭১ কোটি টাকা খরচে এই পরিস্থিতিতে কেন নতুন সংসদ ভবন তৈরি করা হবে তা নিয়ে বিরোধীরা বারংবার প্রশ্ন তুলেছেন।এই নিয়ে মামলা হয়েছে শীর্ষ আদালতে যেখানে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে কেন্দ্র যদি চায় এখন ভূমি পুজো করতেই পারে তবে নতুন সংসদ ভবনের নির্মাণকাজ এখন শুরু করা যাবে না। এদিকে ২০২২ সালের মধ্যে নতুন সংসদ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। ফলে আদতে কী হবে তা এখনই বলা যাচ্ছে না।

https://twitter.com/narendramodi/status/1336954212966572032

তবে নতুন ভবন তৈরি হলে সুবিধা হবে সকল দলের। কারণ নতুন ভবনের লোকসভায়। বসতে পারবেন একসঙ্গে ৮৮৮ জন সদস্য। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন সদস্য। নতুন ভবন তৈরি করার জন্য সবচেয়ে কম দামের কোটেশন দিয়ে দায়িত্ব পেয়েছে টাটা গোষ্ঠী।

আরও অন্যান্য খবর