BIG BREAKING: একটু পরেই স্তব্ধ হবে গোটা বাংলা!

কিছুক্ষণ আগেই ডায়মন্ড হারবার যাওয়ার পথে নৃশংস আক্রমণের শিকার হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার কনভয়ের ওপর ঢিল ছোঁড়া হয়েছে, চালানো হয়েছে লাঠি। এরই প্রতিবাদে এবার গর্জে উঠল বঙ্গ বিজেপি।

আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে ছয়টা গোটা বাংলা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিল গেরুয়া শিবির। রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচিতে নেমে পড়েছে তারা। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। এছাড়াও বিভিন্ন এলাকায় পথ অবরোধ শুরু হয়ে গিয়েছে।

আরও অন্যান্য খবর