জন্মদিনেই পিতা যোগরাজ সিংয়ের সাথে দুরত্ব তৈরি হল যুবরাজের

 

 

 

এই মুহুর্তে কৃষি বিল নিয়ে গোটা দেশ উত্তাল। আর তারই মাঝে আজ যুবরাজ সিংয়ের জন্মদিন। কিন্তু ছেলের এই জন্মদিনেই পিতা যোগরাজ সিং এমন একটি অদ্ভুত মন্তব্য করে বসলেন, যার জেরে এবার দুরত্ব তৈরি হল যুবরাজ সিংয়ের সঙ্গে। মতবিরোধের পালা চলল পিতা ও পুত্রের মধ্যে।

 

কৃষি বিল নিয়ে কৃষকরা আজ রাস্তায় নেমে আন্দোলন করছেন। আর সেরকমই, দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের মাঝে গিয়েছিলেন যোগরাজ সিং। সেখানে দাঁড়িয়ে আচমকা তিনি বলে বসলেন, ”হিন্দুরা গদ্দার। ওদের মা-বোনরাও পণ্য হয়েছে একটা সময়।”

 

আর এই নিয়ে শোরগোল বেঁধে যায় সর্বত্র। এরপর ড্যামেজ কন্ট্রোল করতে এসে পিতার এমন মন্তব্যের সাথে সমর্থন না করার বার্তা দিয়ে বসেছেন যুবরাজ সিং। তিনি একটি বিবৃতির মাধ্যমে বলেছেন, ”মিস্টার যোগরাজ সিংয়ের মন্তব্যে আমি হতাশ ও দৃঃখিত। আমি সাফ জানিয়ে দিতে চাই, ওনার মতামতের সঙ্গে আমার আদর্শ, মতামতের অনেক ফারাক। জন্মদিন ইচ্ছাপূরণের দিন। এমন দিনে এবার আমি কোনও হইহুল্লোড় করব না। বরং আজকের এই দিনে প্রার্থনা করব, সরকার ও কৃষকদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে তা যেন আলোচনার মাধ্যমে সুরাহা হয়ে যায়। “

আরও অন্যান্য খবর