ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত এই তারকা ইংরেজ ক্রিকেটার

আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার টেস্ট সিরিজ। আর এই সিরিজে নামার আগে ভারতীয় শিবিরে এল সুখবর। চেন্নাইতে প্রথম দুই টেস্টে খেলবেন না ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। শ্রীলঙ্কা সফরে খেলার জন্য প্রথম দুই টেস্ট তিনি বিশ্রামে থাকবেন।

এর ফলে বাটলারের পরিবর্তে ইংল্যান্ড দলে আসতে পারেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকস। গত দুই বছর জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া পারফর্মেন্স বেশ ভালো। ফলে ভারতের বিরুদ্ধে আবারও টেস্টে কামব্যাক করতে পারেন বেন ফোকস।

এই বিষয়ে ইংল্যান্ডের নির্বাচন এড স্মিথ বলেছেন, ““আমার মনে হয় এই মরশুমে বেন ফোকস সুযোগ পেতে পারেন। জস বাটলারকে কোনও না কোনও সময় বিশ্রাম দিতে হবে, আর তার ফলে সেই জায়গায় নয়া সুযোগ চলে আসবে। আমাদের ইংরেজ ক্রিকেট অনেক ভাগ্যবান যে এই বিভাগে এত বেশি গভীরতা রয়েছে, আর আমরা সেই গভীরতাকে ভালো ভাবে ব্যবহার করার চেষ্টা করব এবং তা যাতে দলের স্বার্থে ভালো হয় সেটি দেখব।”

RELATED Articles