‘মোদী মর যা তু’! কৃষক আন্দোলনে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে গান বাম সংগঠনের, নিন্দায় বিজেপির আইটি সেল

আজ কৃষক আন্দোলনের ১৯ তম দিন। দিল্লির সীমান্তে অনশনে বসেছেন কৃষকরা। এই অনশনকে সমর্থন করে অনশন রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। ইতিমধ্যেই বেশ কয়েকবার সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হলেও সমাধানের কোনও রাস্তাই বেরোয়নি। এর জেরে সোমবার সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের সমর্থনে অনশন করার ঘোষণা করেছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের দলের প্রত্যেক সদস্যকেও কৃষকদের সমর্থনে এই কাজ করার অনুরোধ জানিয়েছেন। দেশের অন্যান্য বিরোধী সংগঠনগুলিও আজ পাশে রয়েছে অনশনরত কৃষকদের।
তীব্রতা পাচ্ছে কৃষক আন্দোলন। জোরদার হচ্ছে বিরোধিতার ঝাঁঝ। কৃষক আন্দোলন কে ঘিরে দেশে যখন উত্তেজনা চরমে উঠেছে ঠিক তখনই চাঞ্চল্যকর একটি ভিডিও পোস্ট করে বামেদের প্রবল সমালোচনা করলেন বিজেপির আইটি সেলে’র প্রধান অমিত মালব্য।
সম্প্রতি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ওই বিজেপি নেতার শেয়ার করা ভিডিওতে বাম কৃষক সংগঠনের মহিলা সদস্যদের একটা গান করতে শোনা যাচ্ছে। যে গানের প্রতিটি লাইনের শেষে ভারতের প্রধানমন্ত্রীর মৃত্যুকামনা করে গান গাওয়া হচ্ছিল।
কি গান গাওয়া হয়েছিল যা নিয়ে এত বিতর্ক? ওই গানের লাইন এ বলা হয়েছিল, ‘মোদী মর যা তু!’ যে কথাটার বাংলা তর্জমা করলে দাঁড়ায় মোদী তুই মরে যা। একজন প্রৌঢ়া দাঁড়িয়ে সেই গানটি করছিলেন আর তাঁর আশপাশে বসে থাকা অনেক মহিলা তাতে গলা মেলাচ্ছিলেন।
এই গানের নিন্দায় সরব হয়ে রবিবার ওই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অমিত মালব্য
লেখেন, ‘কৃষকদের আন্দোলনে খুবই লজ্জাজনক ব্যবহার। মহিলারা মোদী তুই মরে যা বলে গান গাইছেন।’

আরও অন্যান্য খবর