তিন মাসের জন্য সাসপেন্ড হলেন লিওনেল মেসি৷ করা হলো বড়ো জরিমানা৷

কোপা আমেরিকায় দুর্নীতির অভিযোগ এনেছিলেন লিওনেল মেসি। আর তার জেরেই এবারে বড়ো শাস্তির মুখে পরতে হলো তাকে৷ তিন মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড করা হলো লিওনেল মেসিকে সঙ্গে করা হলো বড়সড় জরিমানা৷ এরফলে এই তিন মাস আর আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে পারবেননা লিওনেল মেসি।

 

গত জুলাই মাসে কোপা আমেরিকাতে চিলির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মেসি। এরপর তিনি কোপার আয়োজক সংস্থাকে দুর্নীতিগ্রস্থ বলে অভিযোগ করেন এবং বলেন যে এই প্রতিযোগিতায় আগের থেকেই ব্রাজিলের জয় নিশ্চিত ছিল৷ কোপার সেমিফাইনালে ব্রাজিলের কাছে পরাজিত হতে হয় মেসিকে, ফলে তৃতীয় স্থানেই কোপা শেষ করতে হয় আর্জেন্টিনাকে৷

কোপার বিরুদ্ধে দুর্নীতিগ্রস্থ অভিযোগ করায় যে লিওনেল মেসির শাস্তি হতে পারে তা আগেই আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করেই দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা CONMEBOL মেসিকে তিন মাসের জন্য সাসপেন্ড এবং ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করলো৷ যদিও ব্যানের সিদ্ধান্তে আবেদনের জন্য মেসিকে ১ সপ্তাহ সময় দিয়েছে এই ফুটবল সংস্থা।

আরও অন্যান্য খবর