পাক সেনা এবং জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাঞ্চাল করলো সেনা। মৃত ৭ পাকিস্তানি।

উপত্যকায় পাক সেনা জঙ্গিদের সঙ্গে একত্রিত হয়ে ফের বড়ো কোনো নাশকতার ছক কষছে, এদিন ফের এটাই প্রমাণিত হয়ে গেলো৷ জম্মু কাশ্মীরে প্রবেশ করে নতুন করে অশান্তি বাঁধাতে কিছু পাক সেনা এবং জঙ্গিরা একসঙ্গে ভারতে প্রবেশের চেষ্টা করে। তবে ভারতীয় সেনা বাহিনীর সক্রিয়তায় পাক সেনা এবং জঙ্গিদের সেই চেষ্টা বাঞ্চাল হয়।

 

সেনা সূত্রে খবর, ভারত – পাক নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জম্মু-কাশ্মীরের কেরান সেক্টর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল পাক বর্ডার অ্যাকশন টিমের কিছু সদস্য এবং জঙ্গিরা৷ ৩৬ ঘন্টা টানা লড়াইয়ের পর পাকিস্তানের সেই জঘন্য চেষ্টাকে ব্যর্থ করেছে ভারতীয় সেনা৷ খতম করা হয়েছে ৫-৭ জন অনুপ্রবেশকারী পাক সেনা এবং জঙ্গিকে। তাদের ছবিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে সীমান্তে পাক সেনারা ভারী গোলাবর্ষণ জারি রাখায় সেই দেহগুলো উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

আরও পড়ুন – জইশ প্রধানকে লক্ষ্য করে পাক সেনা হাসপাতালে বিস্ফেরণ।

এই ঘটনার ফলে এদিন প্রমাণিত হয়ে গেলো যে উপত্যকায় নাশকতার সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাক সেনার। তারাই জঙ্গির সাহায্যে উপত্যকায় প্রবেশ করে ফের কোনো হামলার ছক কষছে। ইতিমধ্যেই অমরনাথ যাত্রাও বাতিল করা হয়েছে। যাত্রীদের যত দ্রুত সম্ভব উপত্যকা থেকে সরিয়ে আনা হচ্ছে। আর তাতেই প্রশ্ন উঠছে যে শুধু কী নাশকতা নাকী এবারে ফের ভারত – পাক যুদ্ধের প্রহর গুনছে জম্মু-কাশ্মীর উপত্যকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর