তৃতীয় দিনে ভারতকে মাত্র ৩৬ রানে গুটিয়ে দিয়ে ইতিহাস তৈরি করেছে অস্ট্রেলিয়া। আর এর কৃতিত্ব পুরোপুরি যায় অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার প্যাট কামিন্স ও জস হেজলউডের। আর এবার এই দুরন্ত জয়ের জন্য নিজের দলের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে টিম পেইন বলেছেন, “যখন আপনার ছেলেরা এরকম লম্বা এবং এরকম গতিশীল হবেন, তখন তাদের বিরুদ্ধে খেলা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাই আবারও আমাদের বোলারদের কৃতিত্ব দিতে চাই। খুবই উত্তেজিত যেভাবে তারা বল করেছে।”
এদিকে প্রথম ইনিংসে দুরন্ত অর্ধশতরান করার জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৭৩ রানের অপরাজিত সেই ইনিংস নিয়ে টিম পেইন বলেছেন, “টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঐ স্কোরে যাওয়ার ক্ষেত্রে। যখন ৭৯ রানে পাঁচ উইকেট পড়ে যায় এবং তার পর আরও কিছু উইকেট পড়লে ভারত টেস্ট ম্যাচে এগিয়ে যাবে।”






