উত্তপ্ত খড়দা! বিজেপি নেতাকে মিথ্যে অভিযোগে গ্রেফতারের প্রতিবাদ, চলল পুলিশের লাঠিচার্জ, গুরুতর জখম বেশ কিছু বিজেপি কর্মী

বিজেপি নেতাকে মিথ্যে অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল খড়দা। স্থানীয় যুব নেতা বুলেটকুমার রায়কে মিথ্যে অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে বি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। তাদের ছত্রভঙ্গ করতে চলে পুলিশের লাঠিচার্জ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তির খবরও মিলেছে। জানা গিয়েছে, এর ফলে মহিলা কর্মীসহ গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক।

পুলিশ সূত্রের খবর, আগামী ২৬শে ডিসেম্বর পানিহাটি পুরসভার এলাকার তেজপালের মাঠে জনসভা হবে তৃণমূলের। এর জন্যই ওই মাঠ পরিদর্শনের জন্য গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তখন কিছু বিজেপি কর্মী-সমর্থকেরা মোবাইলে তাদের ছবি তুলছিলেন বলে জানা গিয়েছে পুলিশের তরফ থেকে। এই নিয়েই শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। তৃণমূলের তরফে অভিযোগ তখনই বিজেপি যুব নেতা বুলেটকুমার তাদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায়।

তৃণমূলের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হলে বুলেটকুমারকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয় চাপানউতোর। বিজেপির অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বুলেটকুমারকে। এর প্রতিবাদে গতকাল বিকেলে বি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফ থেকে। খড়দা থানার সামনেও বিক্ষোভ দেখান তারা।

এই সময়ই আরি বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। ফলে বিক্ষোভ চরমে ওঠে। এরপর বুলেটকুমার ও বাকী বিজেপি কর্মীদের দ্রুত মুক্ত করতে হবে, এই প্রতিবাদে ফের একবার বি টি রোড অবরোধ করা হয়। জানা গিয়েছে, এই সময় খড়দা পুলিশের তরফ থেকে তাদের অবরোধ প্রতিহার করতে বলা হয়।

তখনই শুরু হয় বচসা। পুলিশের সঙ্গে হয় ধ্বস্তাধস্তি। বিজেপির বিক্ষোভ বন্ধ করতে বেধড়ক লাঠিচার্জ শুরু করে পুলিশ। থানার ভিতরে ও থানার চত্বরে হয় লাঠিচার্জ। বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে, লাঠিচার্জের ফলে গুরুতর জখম হন মহিলা কর্মী সহ বেশ কিছু বিজেপি কর্মী ও সমর্থক। এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও টুইট করে ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং লেখেন, “অমানবিক ঘটনা। রাজ্যের পুলিশ তৃণমূলকর্মীতে পরিণত হয়েছে। তাদের উচিত তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া”।

https://twitter.com/ArjunsinghWB/status/1341770607185207296?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1341770607185207296%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fdistricts%2Fbjp-supporters-surrounded-khardah-police-station-to-protest-against-the-arrest-of-bjp-leader-with-gun-lathicharge-by-police-rmed-police-surrounded-the-protest-against-the-arrest-of-bjp-leaders-beatings-front-kharada-31608741904249.html

অন্যদিকে, পাল্টা সুর চড়িয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মলকান্তি ঘোষ। তাঁর মতে, পুলিশ যা করেছে ঠিক করেছে। বিজেপি কর্মীরা নাকি পুলিশকে ধাক্কা দিয়েছে, রাস্তা অবরোধ করেছে। তাই এই অবস্থায় পুলিশের যা করা উচিত তাই-ই করেছে। বিজেপি বাংলাকে অশান্ত করে তুলছে বলে অভিযোগ এনেছেন তিনি।

RELATED Articles