বিজেপির বৈঠকের দিন‌ এক‌ই হোটেলে স্ত্রী-কন্যা নিয়ে জিতেন্দ্র তিওয়ারি! বাড়ছে গুঞ্জন

কলকাতায় বাইপাসের ধারে একটটি পাঁচতারা হেটেলে স্ত্রী-কন্যা নিয়ে উঠেছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

খুবই সাধারণ ঘটনা। কিন্তু এই ঘটনাকে অসাধারণত্ব দিল ওই একই হোটেলে বিজেপির দলীয় বৈঠক। আর তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে গুঞ্জন তুঙ্গে উঠেছে।
রাজ্যের ২৯৪টি আসন নিয়ে আলোচনার জন্য সেমাবার বৈঠক শুরু হয়েছে বাইপাসের ধারের ওই হোটেলে। ওই বৈঠকে উপস্থিতি ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই ওই বৈঠকের ফাঁকেই আজ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, শান্তনুকে CAA নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নিষেধ করেছে দল।
আর কাকতালীয়ভাবে, এদিন সন্ধ্যায় ওই হোটেলেই ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির দলীয় বৈঠক ও তাঁর উপস্থিতি-দুয়ে মিলে জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। এনিয়ে জিতেন্দ্র বলেন, ‘কয়েকদিন ধরে অনেক টেনশন গিয়েছে। তাই মেয়ে-স্ত্রীকে নিয়ে খেতে এসেছিলাম। আজ অভিষেকের সঙ্গে বৈঠক হয়েছে। ভুল স্বীকার করেছি। আগামিকাল থেকেই দলের কাজ শুরু করব। ‘
একই হোটেলে বিজেপির বৈঠক ও তাঁর খেতে আসা নিয়ে প্রশ্ন করা হলে জিতেন্দ্র বলেন, বিজেপির বৈঠক নিয়ে কিছু জানি না। এই নিয়ে কিছু বলার নেই।
বঙ্গ বিজেপি সভাপতি কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সপাট জবাব
জিতেন্দ্র তিওয়ারি দলেরই কেউ নয়, ওঁকে ডাকব কেন‌ও?
তবে জিতেন্দ্রকে নিয়ে গুঞ্জন রয়েই গেছে। শুভেন্দু অধিকারীর পথে হেঁটে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন  জিতেন্দ্র তিওয়ারি। চলে যান গেরুয়া শিবিরে। কিন্তু তাঁর যোগদান নিয়ে বিজেপির অন্তরেই অসন্তোষ তৈরি হয় জল্পনা। ফের তিনি ফেরেন তৃণমূলে। তবে এখনও পর্যন্ত তাঁর ত্যাগ করা কোনও পদ ফিরে পাননি তিনি।

আরও অন্যান্য খবর