জট এখনও ছাড়েনি! চীনের সঙ্গে আলোচনায় কোনও লাভ হয়নি, জানালেন রাজনাথ সিং

গত এপ্রিল মাস থেকেই পূর্ব লাদাখে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। বছরের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়েও অচলাবস্থা কাটবার কোনও দিশাই মিলছে না। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে ভারত ও চীনের মধ্যে। কিন্তু জট এখনও ছাড়েনি, কোনও সমাধান সূত্র মেলেনি, একথা শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

রাজনাথ সিং-এর কথায়, কূটনৈতিক ও সামরিক স্তরে হওয়া নানান আলোচনা থেকেও কোনও লাভ হয়নি। তবে তিনি এও জানান যে, এই উত্তপ্ত পরিস্থিতি যতদিন বজায় থাকবে, ততদিন সীমান্ত থেকে সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না। দফায় দফায় অনেক বৈঠকের পড়ে মেলেনি সাফল্য। পরবর্তী পর্যায়ের বৈঠকও যে দ্রুতই হতে চলেছে, এও নিজের বক্তব্যে স্পষ্ট জানান কেন্দ্রীয় মন্ত্রী।

শুরু হয়েছে শীতের মরশুম। উত্তরে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। এই পরিস্থিতিতেও সব প্রতিকূলতা উপেক্ষা করেই সীমান্ত রক্ষা করে চলেছেন দুই দেশেরই হাজার হাজার সেনা। পরিস্থিতির কোনও উন্নতি না হলে কোনওভাবেই সেনা কমানো উচিত হবে না বলেই মনে করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

উল্লেখ্য, এপ্রিল মাস থেকেই উত্তপ্ত হয়ে লাদাখ সীমান্ত। নিয়ন্ত্রণ রেখায় অবস্থান চুক্তি, সৌজন্য ও সমস্ত বিধি লঙ্ঘন করেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় চীন। এতে বাধা হয়ে দাঁড়ায় ভারতীয় সেনা। এরপরই উত্তেজনা ছড়ায় গালওয়ানে। রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে দুই দেশের মধ্যে। এর জেরে প্রাণ হারান ২০ জন ভারতীয় সেনা। অজানা সংখ্যক চৈনিক সেনার মৃত্যুর খবরও মেলে। এরপর থেকেই দুই দেশের শত্রুতা চরমে ওঠে। এরপর পরিস্থিতি বিশেষ নিয়ন্ত্রণের বাইরে না গেলেও, অবস্থার উন্নতি খুব একটা হয়নি। এদিকে চীনের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ভারত। ভারতে নিষিদ্ধ করা হয় একাধিক চীনা অ্যাপ। এই প্রসঙ্গে বারবার বৈঠক করেও কোনও সমাধানসূত্র মিলছিল না বলে জানা গিয়েছিল সূত্র মারফর। কিন্তু এবার সেকথা নিজের মুখেই স্বীকার ক্ক্রে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে এই অচলাবস্থার অবসান যে আলোচনার মাধ্যমেই মেটা সম্ভব, এ বিষয়েও আশাবাদী রাজনাথ সিং।

আরও অন্যান্য খবর