চলে গেলেন সুষমা স্বরাজ। দিল্লির এইমসে আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷

আজ রাত ৯ নাগাদ আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় সুষমা স্বরাজের৷ এরপরই তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। সেখানেই পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

 

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিদেশমন্ত্রকের মতো দফতরে এনেছিলেন মানবিকতার ছোঁয়া। ব্যাক্তিগত প্রচেষ্টায় তিনি প্রবাসে থাকা ভারতীয়দের অনেক সহায়তা করেছেন৷ সাধারণ মানুষের আবেদনও শুনেছেন ব্যক্তিগত ভাবে। সুষমা স্বরাজের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন যে, সুষমা স্বরাজের মৃত্যুতে ভারতের রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হল। সঙ্গে বিজেপির উত্থানে সুষমা স্বরাজের অবদানের কথাও টুইটে তুলে ধরেন নরেন্দ্র মোদী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment