নিন্মচাপের দরুন দিনভর টানা বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

নিন্মচাপের দরুন এবারে কলকাতাতে দিনভর টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে। আগেই আবহাওয়া দফতর সূত্রে খবর মিলেছিল যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের দরুন ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সেই পূর্বাভাসই সত্যি প্রমাণিত হয়ে আজ সকাল থেকেই ভেজা কলকাতার মাটি। আশঙ্কা দিনভর টানা বৃষ্টির।

 

আবহাওয়া দফতর সূত্রে খবর যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর আসতেই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। আর তার জেরেই আজ থেকে টানা আগামীকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এই সপ্তাহের শেষপর্যন্ত এই বৃষ্টিপাত স্থায়ী থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ছিল বৃষ্টি ঘাটতি। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, বঙ্গোপসাগরের নিন্মচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিন্মচাপে পরিণত হয়ে যে বৃষ্টিপাত ঘটাবে তাতে এই ঘাটতি ৩০ শতাংশ মিটতে পারে৷ বলা বাহুল্য, আপাতত এই বর্ষণে স্বস্তির আবহাওয়া কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment