৩৭০ ধারা কাশ্মীর থেকে বিলোপ হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতে নেমে এসেছে পাকিস্তান। কাশ্মীরে ৩৭০ ধারা লোপকে বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে পাক সরকার৷ এবারে সেই কূটনৈতিক সংঘাত জারি রাখতে ভারত বিরোধী প্রচারের নির্দেশ পাকিস্তানে।
সূত্রের খবর, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর বারবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে পাকিস্তান। আর তা করতে গিয়েই আগামী ১৪ আগস্ট কাশ্মীর বাসীদের প্রতি সহমর্মিতার দিবস পালন করে চলেছে পাকিস্তান। শুধু তাই নয়, ১৫ পাকিস্তানে কালা দিবস হবে জানানো হয়েছে পাক সরকারের তরফে।
ইতিমধ্যেই কূটনৈতিক সংঘাত জারি রাখতে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা পুনর্বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বন্ধ করেছে একতরফা বাণিজ্যিক লেনদেন৷ শুধু তাই নয়, জানা গিয়েছে ভারত বিরোধী প্রচারের জন্য ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান নির্দেশ দিয়েছেন পাকের বিভিন্ন সংবাদ মাধ্যম ও অন্যান্য মাধ্যমগুলোকে৷ তবে পাকিস্তানের মতো দরিদ্র দেশের এহেন আচরণে উল্টে যে তাদেরই ব্যবসায়িক ক্ষতি তা তারা বুঝতে ব্যর্থ।





