কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হতে না হতেই মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সৈয়দকে মুক্তি দিলো পাকিস্তান। গতকাল ৩৭০ ধারা বিলোপের পর-ই পাকিস্তানের এহেন সিদ্ধান্তে অন্য কোনো গন্ধ পাচ্ছে রাজনীতিবিদদের একাংশ।
গতকালই পাক পার্লামেন্টে পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দিয়ে বলেন যে, কাশ্মীরে যা পরিস্থিতি তাতে ফের পুলওয়ামা কান্ড ঘটতে পারে৷ এরপরই পাক সরকারের হাফিজকে মুক্তি দেওয়ার মধ্যে অনেকেই নতুন করে কোনো নাশকতার গন্ধ পাচ্ছেন৷
ট্র্যাম্পের সঙ্গে বার্তালাপের ঠিক আগেই ইমরান সরকার গ্রেফতার করে হাফিজকে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, জঙ্গিদের টাকার যোগান দিত সে। তবে সেসময় অনেকেই এটাকে স্রেফ পাকিস্তানের ভেলকি হিসেবে দেখেছিলেন, তাদের বক্তব্য ছিল যে, ট্র্যাম্প আসার পূর্বে এই কাজ করে পাকিস্তান দেখাতে চেয়েছিল যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তবে এটি যে সত্যি এক ভেলকি তা প্রমাণিত হয়ে গেলো আজই হাফিজকে মুক্তি দেওয়ার পরই।
ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর যে, হাফিজ সৈয়দ পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত। এবং কাশ্মীরে অশান্তি ছড়াতে তার ভূমিকা কম কিছু নয়। তারই সাহায্যে কাশ্মীরে হিংসার বীজ বপন করে চলেছে পাকিস্তান। তাই হাফিজকে মুক্তি দেওয়ার বিষয়টি মোটেই ভালো চোখে নিচ্ছেনা রাজনীতিবিদদের একাংশ।





