ভারতের হামলার ভয়ে নিজেদের আংশিক আকাশপথ বন্ধ করে দিলো পাকিস্তান।

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরই তেলে বেগুনে রীতিমতো জ্বলে উঠেছে পাকিস্তান৷ তারা কি করবে আর কি করবেনা তা নিয়ে যেন নিজেরাই দিশেহারা। একদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে হুমকি দিয়ে রেখেছেন কাশ্মীরের বিষয়টিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার, অপরদিকে তারাই আবার ভারতের হামলার ভয়ে বন্ধ করে দিলো তাদের নিজের আকাশপথেরই একাংশ৷

 

পুলওয়ামা কান্ডের পর পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। আর সেই ভয়ই এখনও যায়নি পাকিস্তানের সরকারের। ফলে ফের ভারতের এয়ার স্ট্রাইকের আশঙ্কায় ভুগে নিজেদের আকাশপথেরই একাংশ বন্ধ করে দিলো পাকিস্তান।

পুলওয়ামা কান্ডের পর পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের আকাশপথ। কিছুদিন পর পাকিস্তান তাদের আকাশপথের একাংশ সামরিক বিমানের জন্য খুলে দিলেও অসামরিক বিমানের জন্য তখনও ছিল নিষেধাজ্ঞা। এরপর গত ১৫ জুলাই থেকে নিজেদের আকাশপথ পুরোপুরি সব ধরণের বিমানের জন্য খুলে দিয়েছিল পাকিস্তান। তবে তা আর বেশিদিন স্থায়ী হলোনা৷ ভারতের হামলার ফলে ফের এদিন থেকে নিজেদের আকাশপথে একাংশ বন্ধ করে দেওয়ার ঘোষণা করলো পাক সরকার৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment