নতুন করে টোটা রায়চৌধুরী থুড়ি রোহিত সেনের প্রেমে পড়েছেন অনেকেই। সৌজন্যে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী।’টোটা রায়চৌধুরী বরাবরই ফিটনেস ফ্রিক। কঠোর নিয়মে বাঁধা জীবন। খাওয়া-দাওয়া একদম মেপে। শ্যুটিংয়ে বা অন্যান্য কাজে যতই ব্যস্ত থাকুন না কেন, শরীরচর্চার সঙ্গে টোটা কোনও আপোষ করেন না তিনি।
এবার বাড়িতে অভ্যেস করেই টোটা আয়ত্ত করেছেন ‘বার-যোগা’।
ইউরোপের ব্যালে শিল্পীরা নিজেদের কুশলতা বাড়ানোর জন্য এই বার যোগা অভ্যাস করেন। নিজের শরীরকে আরও ফিট করতে টোটা এবার শুরু করেছেন সেই বার যোগা।






