স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ায় এবারে দিল্লিতে গ্রেফতার হলো এক যুবক। তিন তালাক বিল ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে, গোটা দেশে নিষিদ্ধ হয়েছে তিন তালাক। আর তাই স্ত্রীকে তিন তালাক দিতেই রাজধানীতে গ্রেফতার হলেন এক যুবক।
পুলিশ সূত্রে খবর যে, ধৃত ব্যক্তির নাম আতির শামিম। বছর ২৯ এর এই যুবকের বিবাহ হয় ২০১১ সালের নভেম্বর মাসে। এরপরই গত ২০১৯ সালের ২৩ জুন সেই যুবক তাৎক্ষণিক তিন তালাক দেয় তার স্ত্রীকে।
শুক্রবার সেই যুবকের স্ত্রী দিল্লি বড়া হিন্দু রাও থানায় তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। এরপরই শনিবার ঘটনার তদন্ত করে শামিমকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যুবকের বিরুদ্ধে মুসলিম মহিলাদের ওপর নির্যাতন রোধী আইন এর অধীনে মামরা করা হয়েছে।






