উল্টো পুরাণ!! বিয়ের জন্য প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা।

এতোদিন ধরে প্রেমিকার বাড়ির সম্মুখে প্রেমিকের ধর্নায় বসে বিবাহ হওয়ার অনেক খবর মিলেছে। তবে এবারে রাজ্যবাসী দেখলো উল্টো পুরাণ!! এবারে বিয়ের জন্য প্রেমিমের বাড়ির সামনে ধর্না প্রেমিকার।

উল্টো পুরাণের এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা রোডে।। সূত্রের খবর, বিয়ের জন্য নাছোড়বান্দা প্রেমিকা ঠায় ২৫ ঘন্টা অর্থাৎ গোটা একদিন বৃষ্টি উপেক্ষা করেই দাড়িয়ে থাকেন প্রেমিকের বাড়ির সামনে। শেষমেশ মন গলে প্রেমিকের। প্রথমে বিয়ের জন্য মানা করলেও শেষে রাজী হয় সে, এবং তাদের চার হাত স্থানীয় এক কালীমন্দিরে এক করে দেন স্থানীয়রাই।

 

জানা গিয়েছে যে পাত্রীর নাম চুমকি মুদি। বাড়ি পূর্ব বর্ধমানের খোরদো পলাশিতে৷ মেমারির পাল্লা রোডে এক আত্মীয় বাড়িতে বেড়তে এসে যুবতীর পরিচয় হয় সেই এলাকার যুবক সুশান্ত দাসের সঙ্গে। ধীরে ধীরে ঘনিষ্ট হতে থাকে তারা। দীর্ঘ ৩ বছর সম্পর্কের পর প্রেমিকা প্রেমিককে বিয়ের কথা বললে প্রেমিক রাজি হয়নি। ফলেই শুরু হয় এই প্রেমিকার ধর্না। এবং তাতে শেষমেশ বরফ গলে প্রেমিকের মনের এবং স্থানীয়দের উপস্থিতিতে এক কালীমন্দিরে বিবাহ সম্পন্ন হয় চুমকি – সুশান্তর।

RELATED Articles

Leave a Comment