জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করছে পাকিস্তান। আর তাই এবারে সামঝোতা এক্সপ্রেস বাতিল ঘোষনার পর ‘দোস্তি ‘ বাস পরিষেবাকের বন্ধ করলো পাকিস্তান।
জম্মু কাশ্মীর নিয়ে মাথা বিগড়েছে পাকিস্তানের। ফলস্বরূপ নানান সিদ্ধান্ত নিয়ে ভারতকে শায়েস্তা করতে চেয়ে উল্টে নিজেদেরই লোকসান করছে তারা। বন্ধ হয়েছে সমস্ত বাণিজ্য সম্পর্ক, এরপর বাতিল হয় সমঝোতা এক্সপ্রেস। সামঝোতা এক্সপ্রেস বাতিলের দু দিন গড়াতে না গড়াতেই ফের এবারে একতরফা ভাবে দিল্লি – লাহোর- দিল্লি ‘দোস্তি’ বাস পরিষেবা বন্ধ করলো পাকিস্তান।
১৯৯৯ সালে প্রথম চালু হয়েছিল দিল্লি – লাহোর এর এই বাস পরিষেবা। ২০০১ সালে সংসদ ভবনে হামলার পর তা বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০০৩ সালে ফের চালু হয় সেই বাস পরিষেবা। দিল্লি থেকে প্রতি সোম, বুধ এবং শুক্রবার লাহোরের উদ্দেশ্যে রওনা দেয় এই বাস। এবং প্রতি মঙ্গল, বৃহস্পতি, ও শনিবার করে লাহোর থেকে এই বাসটি রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে। আপাতত এই বাস পরিষেবাই একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করলো পাকিস্তান।





