গোরু এবং শুয়োরের মাংস ডেলিভারি করতে নারাজ, Zomato কর্মীদের ধর্মঘট হাওড়ায়৷

কিছুদিন আগেই হিন্দু গ্রাহকের মুসলিম ডেলিভারি বয় নিয়ে অভিযোগের পর zomato থেকে বলা হয়েছিলো যে, “খাবারের কোনো ধর্ম হয় না”। এই বক্তব্যে zomato বেশ প্রশংসা কুড়ালেও এবারে zomato এর অন্দরেই খাবার ডেলিভারি নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোন্দল।

 

খাবর ডেলিভারি করাতে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবেনা, এই দাবী জানিয়েই ধর্মঘটে নেমে পরলেন zomato খাবার ডেলিভারি কর্মীরা। ঘটনাটি ঘটেছে হাওড়াতে৷ অভিযোগ, খাবার ডেলিভারি করাতে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে zomato । আর তাই তারা আন্দোলনে নেমে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন৷

zomato ডেলিভারি বয়দের স্পষ্ট দাবী বকরি-ঈদে তারা গোরুর মাংস ডেলিভারি করতে যাবেননা। সঙ্গে মুসলিম ডেলিভারি বয়দেরও দাবী যে শুয়োরের মাংস তাদেরকে দিয়ে ডেলিভারি করানো যাবেনা৷ ডেলিভারি বয়দের অভিযোগ যে ঈদ উপলক্ষে বেশ কিছু মুসলিম রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করেছে zomato, আর সেখানকার গোরুর মাংস ডেলিভারি করতে নারাজ হিন্দু কর্মীরা। আর তাই ধর্মঘটের ডাক দেন তারা। শুধু তাই নয় তাদের আরও একটি দাবী যে, zomato কে সংশোধন করতে হবে পে অর্ডার নিয়মটিও। এই দুটি দাবী পূরণ হলে তবেই ডেলিভারি বয়রা ধর্মঘট তুলবেন বলে জানিয়েদেন৷

আরও অন্যান্য খবর