তিন তালাক প্রথাকে অপরাধ করেছে ‘দাদা’ নরেন্দ্র মোদী। তাঁর উদ্দেশ্যে রাখি মুসলিম মহিলাদের৷

কিছু সপ্তাহ আগেই বিল পাশ করে তাৎক্ষণিক তিন তালাক প্রথাকে বন্ধ করে, সেটিকে অপরাধের পর্যায়ে ফেলেছে মোদী সরকার৷ আশা একটাই, এর দ্বারা অত্যাচারিত মুসলিম মহিলারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। পাবেন তাদের অধিকার৷ আপামর মুসলিম মহিলারা নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন৷ তারই এক চিত্র দেখা গেলো প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে।

 

তিন তালাক প্রথাকে অপরাধের পর্যায়ে ফেলেছে ‘দাদা’। আর তাই ‘দাদা’র জন্য রাখি বানিয়ে পাঠালেন মুসলিম সম্প্রদায়ের বোনেরা৷ অবশ্যই এখানে দাদা আর কেউ নন স্বয়ং নরেন্দ্র মোদী। যারা রাখি বানিয়ে পাঠালেন তাদের বক্তব্য যে, নরেন্দ্র মোদীর জন্যই তিন তালাক অপরাধ বলে গণ্য হয়েছে আজ, তাই নরেন্দ্র মোদী তাদের বড়ো ভাই। বড়ো ভাইকে রাখি পরাতে তাই নিজেরাই রাখি বানিয়েছেন নিজেদের হাতে।

এই নিয়ে অবশ্য ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দাবী যে, এটি RSS এর মুসলিম শাখার সদস্যদের কাজ। এছাড়ও তাদের মতে, ভয় দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে বারাণসীর কিছু মুসলিম মহিলাদের দিয়ে এই কাজ করানো হয়েছে। এটা মোদী সরকারের একটি প্রচার মাত্র।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment