রামচন্দ্রের বংশধর হিসেবে দাবী রাজস্থানের দুই রাজপরিবারের।

নিজেদের রাজপরিবারকে কিছুদিন আগেই রামচন্দ্রের বংশধর হিসেবে দাবী জানিয়েছেন বিজেপি তথা জয়পুর রাজপরিবারের সদস্য দিয়া কুমারী৷

ইতিমধ্যেই দিয়া জানিয়েছেন যে তাদের পরিবারের নিকট এই বিষয়ক অনেক তথ্য প্রমাণ সংরক্ষিত রয়েছে। ইন্টারনেট ঘাটলেও মিলবে তাদের পরিবারের আদি সূত্র। তবে দিয়া কুমারীর মতে রামচন্দ্রের একমাত্র বংশধর যে তারাই সেটা নয়। পৃথিবীর অনেক পরিবারই রাজা রামচন্দ্রের বংশধর হতে পারে বলে মত দিয়া কুমারীর।

 

অপরদিকে জয়পুরের রাজপরিবারের পর এবার মেবার – উদয়পুরের রাজবংশও নিজেদের রামচন্দ্রের বংশধর হিসেবে দাবী জানালেন। এর প্রমাণ সুপ্রিম কোর্টে দিতে রাজী উদয়পুর রাজপরিবারের সদস্য মহেন্দ্র সিং। তিনি জানান যে,তাদের পরিবারের নিকট এই বিষয়ক তথ্য প্রমাণ প্রাচীনকাল থেকেই সংরক্ষিত রয়েছে। সম্প্রতি রামচন্দ্রের বংশধর কেউ আছেন কীনা তা সুপ্রিম কোর্ট জানতে চাওয়ায় তাঁরা জনসমক্ষে তাদের পরিবার সম্পর্কে এই তথ্যটি জানান। প্রয়োজনে তিনি এই সংক্রান্ত তথ্য প্রমাণ কোর্টেও পেশ করবেন বলে জানিয়েছেন মেবার – উদয়পুরের রাজপরিবারের সদস্য মহেন্দ্র সিং।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর