চারিদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পালন করে চলেছে খুশির ঈদ। কিন্তু ঈদের খুশির দিকে কোনো ভ্রূক্ষেপই নেই কেরলের পোশাক সরবরাহকারী এই ব্যবসায়ী এম নাওশাদের। বরং বন্যাবিধ্বস্ত কেরলে তিনি এমন কীর্তি করে বসলেন যেটায় তাকে কেরলের নায়ক বললেও কম বলা হবে৷
একদিকে খুশির ঈদ অপরদিকে বন্যাবিধ্বস্ত কেরলবাসীদের হাহাকার। এই দুয়ের মধ্যে দূর্গতদের পাশে থাকাই ঠিক করে নেন বছর ৫২ এর নওশাদ৷ দোকান ভর্তি জামাকাপড় তাঁর। কেরলের নানান নাটকে এমনকি সিনেমার ক্ষেত্রেও তাঁর দোকান থেকে পোশাক সরবরাহ করে থাকেন নাওশাদ। সেই নাওশাদকেই দেখা গেলো ঈদের দিন একের পর একের পোশাকের বস্তা দোকান থেকে বেড় করে দিতে। গোটা দোকান খালি করে তিনি সমস্ত তাঁর বানানো পোশাক বিতরণ করে দিলেন বন্যা কবলিত মানুষদের জন্য। এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। কেরলের সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে নামকরা লোকেরা বাহবা জানাচ্ছেন নাওশাদের এই কীর্তিকে। তাকে আখ্যায়িত করছেন কেরলের আসল নায়ক হিসেবে।
এই নিয়ে অবশ্য সাদামাটা জবাব নাওশাদের, তিনি জানান যে তিনি এর আগেও বন্যা কবলিতদের এভাবেই সাহায্য করেছেন৷ কে সোশ্যাল মিডিয়াতে তাঁর ভিডিওটি দিয়েছে তিনি জানেননা, তবে নিজের পাবলিসিটি একদম পছন্দ নয় নাওশাদের। তাঁর সহজ সাপটা উত্তর, “যেখানে বন্যায় কিছু মানুষ কষ্ট পাচ্ছে সেখানে আমি ঈদের খুশি পালন করবো কিভাবে? “






