BIG BREAKING: মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন এই তৃণমূল মন্ত্রী!

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। আজ শুক্রবার কিছুক্ষণ আগেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে সেচমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন রাজীব। দীর্ঘদিন ধরেই তৃণমূলের এই স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে কোণঠাসা করে আসছিল দল। এই বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে অনেকবার অভিযোগ জানিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ‌ কিন্তু কোনো সুরাহা হয় নি।

এরপরই তৃণমূলের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়াতে থাকেন বনমন্ত্রী। শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায় এর নাম ওঠে যে তিনিও খুব শীঘ্রই দল থেকে ইস্তফা দেবেন। বুধবার শুভেন্দু অধিকারী হরিদেবপুরের একটি জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন রাজীব। তখন থেকেই রাজনৈতিক মহলে জল্পনার ওঠে যে, শুভেন্দুর পথ অনুসরণ করতে চলেছেন রাজীব।এর আগে যখন তিনি মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন সেই সময়ও একই জল্পনা উঠেছিল।

আজ একটু আগে সমস্ত জল্পনা সত্যি করে বনমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এখনো দল থেকে তিনি ইস্তফা দেননি ঠিকই কিন্তু বিশেষজ্ঞ মহলের বক্তব্য, তৃণমূল ছাড়া এখন তার কাছে শুধু সময়ের অপেক্ষা। তিনি শীঘ্রই বিজেপিতে যোগদান করতে পারেন।

বিস্তারিত আসছে…

আরও অন্যান্য খবর