বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু পরবর্তী যে অভিনেত্রী বলিউডের প্রতি নিজের আক্রমণ শানিয়েছিলেন তিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।সুশান্তের মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে একাধিক বলিউড ব্যক্তিত্বকে আক্রমণ করেছিলেন তিনি। তুলেছিলেন স্বজনপোষণের মতো মারাত্মক অভিযোগ। তাঁর আক্রমণের তীর থেকে বাঁচেন নি স্বনামধন্য কবি-গীতিকার জাভেদ আখতারও।
২০২০ সালের নভেম্বর মাসে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অহেতুকভাবে ওই মামলায় তাঁর নাম জড়ানো হচ্ছে। সুশান্তের মৃত্যু পর ওই মামলায় তাঁর নাম জড়িয়ে সম্মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন জাভেদ আখতার। সুশান্ত মামলায় কেনও তাঁর নাম জড়ানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেই কঙ্গনার বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ হন জাভেদ আখতার।
আর এবার সেই মামলাতেই আইনি প্যাঁচে জড়ালেন, কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত। বলিউডের এই বর্ষীয়ান এই গীতিকারের অভিযোগের ভিত্তিতেই মুম্বই পুলিশের তরফে সমন পাঠানো হয় তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পরই হৃতিক সঙ্গে বিচ্ছেদ নিয়ে জাভেদ আখতারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন কঙ্গনা। হৃতিকদের সঙ্গে লড়তে গেলে, কঙ্গনাকে বিপাকে পড়তে হতে পারে বলে নাকি অভিনেত্রীকে হুমকি দেন জাভেদ আখতার। কঙ্গনা যেনও কোনওভাবেই রোশনদের সঙ্গে লড়াই করতে না নামেন বলেও অভিনেত্রীকে সাবধান করা হয় বলে দাবি করেন নায়িকা।






