এবার দেবলীনা দত্ত ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের গুজরাটেও, জানালেন তরুণজ্যোতি তিওয়ারি

এ ঘটনা সহজে মেটবার নয়। বেশ কিছুদিন ধরেই তা ক্রমশ বেড়েই চলেছে। হিন্দু ধর্মকে আঘাতের ফল ভুগতেই হবে। হিন্দু ধর্মকে আঘাত করা তো সহজ নয়। এমন মন্তব্যই করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। ফেসবুকে তিনি এও জানান যে গুজরাটেও অভিনেত্রী দেবলীনা দত্ত ও গায়ক-পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ধর্মকে আঘাত করার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।

একটি অভিযোগপত্রের ছবি শেয়ার করে বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান যে হিন্দু ধর্মকে আঘাত করার জন্য দেবলীনা দত্তের বিরুদ্ধে গুজরাটেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন রূপেশ সরকার নামের এক ব্যক্তি ও অভিযোগটি দায়ের করা হয়েছে গুজরাটের গান্ধীনগরের আদালাজ থানায়।

অভিযোগপত্রে লেখা রয়েছে যে কিছুদিন আগেই অভিনেত্রী দেবলীনা দত্ত একটি সংবাদমাধ্যমের দ্বারা আয়োজিত একটি টক শো-তে এসে হিন্দুত্ব বিরোধী একটি মন্তব্য করেন। অনিন্দ্য চট্টোপাধ্যায় এই টক শো-তে বলেন যে দুর্গাপুজোর নবমীর দিন তিনি নিজের ইচ্ছামতো গো-মাংস খেতেই পারেন। তাঁর সেই মন্তব্যের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী বলেন যে, তিনি নিজে নিরামিষাশী হলেও, তাঁকে যদি বলা হয় তাহলে দুর্গাপুজোর অষ্টমী ও নবমীর দিন তিনি গো-মাংস রান্না করে দেবেন। তাঁর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেন অনেকেই। অভিযোগকারীর দাবী, দুর্গাপুজোর অষ্টমীর দিনের মতো শুদ্ধ একটি দিনে অভিনেত্রী কী করে গো-মাংস রান্না করা বা খাওয়ার কথা বলতে পারেন। এই কথা অবশ্যই হিন্দু ভাবাবেগকে আঘাত করে।

এবার দেবলীনা দত্ত ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের গুজরাটেও, জানালেন তরুণজ্যোতি তিওয়ারি

অভিযোগকারী এও জানিয়েছেন যে ভারতীয় আইনের আর্টিকেল ১৯ অনুযায়ী যে কোনও ভারতীয়ের নিজের মত পোষণ করার বা বাক স্বাধীনতার অধিকার রয়েছে। কিন্তু তাই জন্য কেউই দুর্গাষ্টমীর দিন গো-মাংস খাওয়ার ঘটনাকে জনসমক্ষে বলতে পারেন না বা কোনও ধর্মকে আঘাত করতে পারেন না।

WhatsApp এ এক বন্ধু পাঠালেন। অনেক অনেক ধন্যবাদ তাকে। Gujrat এ complaint file হল দেবলীনা দেবীর নামে।

একটা প্রশ্ন ছিল, …

Posted by Tarunjyoti Tewari on Thursday, 21 January 2021

উল্লেখ্য, এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি নিজেও। তিনি বাগুইহাটি থানাতে অভিনেত্রী দেবলীনা দত্ত-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

RELATED Articles