কি বলেছেন কবির সুমন? সাধারণ নাগরিক হিসেবে তিনি মাননীয়াকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অসম্মানের প্রতিবাদ করতেই পথে নেমেছেন তিনি। পাশাপাশি, তিনি যে বিজেপি-আরএসএস-এর ভাবধারার বিরোধী, তাও ফের একবার স্পষ্ট করে দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।
অন্যদিকে গতকাল ভিক্টোরিয়া কাণ্ড দিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার প্রতিবাদ করা উচিত ছিল প্রধানমন্ত্রীর। এদিন কুলতলিতে সভায় দাঁড়িয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নেতাজিকে অপমান করার জবাব মানুষ দেবে।
তবে শুধু শহর কলকাতাতেই নয়। এদিন জেলায় জেলায় প্রতিবাদে পথে নামে তৃণমূল কংগ্রেস। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনায় মুখ্যমন্ত্রী অসম্মান করার অভিযোগ এনে জেলায় জেলায় পথে শাসক দল। বীরভূমের দুবরাজপুরে বাইক মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। আজ সকালে দুর্গাপুরের ডিভিসি মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা। এদিন হুগলির বৈদ্যবাটিতে মিছিল হয়। বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর অধিবাসীবৃন্দের নামে ওই ধিক্কার মিছিলে অংশ নেন পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। মিছিল শেষে রাজ্যে অশুভ শক্তিকে বিনাশের যজ্ঞও করেন তাঁরা।






