আগামী ২৪ ঘন্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

গতকাল দুপুর থেকেই ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা। গতকাল বাজ পরেও মৃত্যু হয়েছে ২ জনের এবং আহত অনেকেই। এমতাবস্থায়, শুক্রবার বিকেলে বৃষ্টি কিছুটা কমলেও রাত থেকে ফের শুরু হয় টানা বৃষ্টি। আজ সকাল থেকেও কালো করে রয়েছে মহানগরীর আকাশ। কখনও থেমে, কখনও টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা। তবে এখানেই শেষ নয়, এবারে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস যে, আগামী ২৪ ঘন্টায় আরও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণাবর্তের দরুণ মৌসুমী অক্ষরেখা হঠাৎই বেশি সক্রিয় হয়ে যাওয়াতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ কলকাতা আগামী ৪-৫ ঘন্টাতেও ভারী বৃষ্টি হতে পারে আবার৷

এমনিতেই গোটা কলকাতা নগরী ভাসছে জলে। তার ওপর ফের ভারী বৃষ্টির জমা জলে শহরকে অচল না করে দেয়!! কন্ট্রোল রুম থেকে জল নিকাশের ওপর নজর রেখেছেন মেয়র ফিরহাদ হামিক। বেহালার কোথাও কোথাও নজরে পরেছে বোট নিয়েও রাস্তাতে নেমে যেতে। হাঁটু জল জমে রয়েছে বিভিন্ন এলাকায়। তবে এই বৃষ্টিতে বিমান পরিষেবা কিছুটা ব্যাহত হলেও রেল পরিষেবা এখনও ব্যাহত হয়নি বলে খবর৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর