সুখবর!! এবারে মাত্র ১২ ঘন্টায় হাওড়া থেকে দিল্লি যাত্রা। পাতা হবে বিশেষ লাইন৷

এবারে বাংলার জন্য সুখবর আনলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি আজ টুইট করে জানান যে, শীঘ্রই হাওড়া থেকে দিল্লিগামী একটি নতুন এবং বিশেষ লাইন তৈরী করা হবে, যা দিয়ে মাত্র ১২ ঘন্টাতেই হাওড়া থেকে ট্রেন জার্নি করে যাত্রীরা পৌঁছে যাবেন দেশের রাজধানীতে৷

 

বর্তমানে হাওড়া থেকে দিল্লি পৌঁছাতে সময় লাগে ১৮-২০ ঘন্টার মতো। কিন্তু এই নয়া লাইনে এক ঝটকায় হাওড়া – দিল্লি সফর প্রায় ৬ ঘন্টা কমে যেতে চলেছে বলে জানালেন রেলমন্ত্রী। ইতিমধ্যেই তিনি এই নয়া লাইন পাতার প্রকল্পের কাজ শুরু করতে সম্মতি দিয়েছেন বলে খবর।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল আরও জানান যে, ওই বিশেষ লাইন দিয়ে ১৬০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে ট্রেন ছুটবে। ফলে মাত্র ১২ ঘন্টাতেই যাত্রীরা পৌঁছে যাবেন দিল্লি। এই নয়া প্রকল্পে যাত্রীদের মূল্যবান সময়ের কথাই ভাবা হয়েছে বলে জানান তিনি। কিছুদিন আগেই জানা গিয়েছিল যে দেশের দ্রুততম ইঞ্জিন ১৮০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে চলতে সক্ষম, তা তৈরী করেছে বাংলার চিত্তরঞ্জন। সেই বিশেষ ইঞ্জিনেই ওই বিশেষ লাইনে ট্রেন ১৬০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে ছুটবে বলে মনে করা হচ্ছে।

আরও অন্যান্য খবর