ফের আন্তর্জাতিক মঞ্চে ভারতকে সোনা এনে দিলেন সোনার মেয়ে হিমা সহ মহম্মদ আনাসও।

ফের আন্তর্জাতিক মঞ্চে ভারতের গৌরব হয়ে ভারতের হয়ে সোনা জিতলেন অসমের স্প্রিন্টার হিমা দাস। চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত অ্যাথলেটিক মিতিনিক রেইটার ২০১৯ প্রতিযোগিতায় ৩০০ মিটার দৌড়ের ইভেন্টে দেশের হয়ে সোনা জেতেন হিমা। ৩২.৪১ সেকেন্ড সময়ে তিনি ৩০০ মিটার দৌড় দিয়ে অতিক্রম করেন৷

 

গত জুলাই মাসেও আন্তর্জাতিক মঞ্চে একের পর এক সোনা জিতে চলেছিলেন ভারতের সোনার মেয়ে হিমা দাস৷ সেই ফর্মকে বজায় রেখেই তিনি এই মাসেও চেক প্রজাতন্ত্রের আন্তর্জাতিক মঞ্চে জিতে নেন সোনা৷

তবে শুধু হিমা দাসই নয়, এদিন সেই একই প্রতিযোগিতায় পুরুষদের তিনশো মিটার দৌড়ে ভারতের হয়ো সোনা জয় করে নেন মহম্মদ আনাসও৷

RELATED Articles

Leave a Comment