জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরই উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পাক সরকার ছুটে বেড়াচ্ছে বিভিন্ন রাষ্ট্রের দরবারে। কিন্তু চিন ছাড়া আর কাউকেই পাশে পায়নি পাকিস্তান। এমতাবস্থায় পাকিস্তানকে কড়া বার্তা দিলেন রাজনাথ সিং।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী দুদিন আগেই পোখরান থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, প্রয়োজনে পরমাণু অস্ত্র নিয়ে ভারত ভারতের নীতি বদলে ফেলতে পারে। এরপরই ফের এদিন পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং।
হরিয়ানার পঞ্চকুলায় একটি জনসভা থেকে প্রতিরক্ষামন্ত্রী বলেন যে, ভারত জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করলো আর দুর্বল হয়ো পরলো পড়শি দেশ। তাই তারা বিভিন্ন রাষ্ট্রের দরবারে অভিযোগ নিয়ে ছুটে বেড়াচ্ছে। তবে পাকিস্তানের সঙ্গে আলোচনা তখনই সম্ভব যখন তারা জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করবে। আর এরপর যদি কাশ্মীর নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা বলতে হবে তবে তা একমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!