ডিম ভাতের বদলে মিড ডে মিলের মেনুতে ফ্যান ভাত৷ দুর্নীতির অভিযোগ পেয়ে হাজির বিজেপি নেত্রী৷

কয়েক হাজার ডিম কেনা হয়েছিল ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের জন্য। কেনা হয়েছিল কয়েকশো বস্তা চাল৷ কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্কুলের মিড ডে মিলের মেনুতে রয়েছে ফ্যান ভাত এবং নুন ভাত৷ কেনো এই পরিস্থিতি? সেটিই আজ খতিয়ে দেখেত সেই স্কুলে গিয়েছিলেন বিজপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। স্কুলে বেশ কিছুক্ষণ ঘুরে তিনি রীতিমতো সতর্কবাণী শুনিয়েছেন স্কুলের শিক্ষিকা সহ স্টাফদেরকেও৷

 

ঘটনাটি ঘটেছে হুগলী চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলে। যেখানে বালক বালিকাদের পুষ্টি ওপর জোর দিয়ে মিড ডে মিলের মেনু তৈরী করা সেখানে স্কুল পড়ুয়াদের দিনের পর দিন নুন, ফ্যান ভাত দিয়ে খেতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজপি সাংসদ৷ স্কুলের জন্য সোয়াবিন, ডিম এক এক দিব বরাদ্দ থাকা সত্ত্বেও তা হচ্ছেনা কেনো তা প্রশ্ন করা হলে স্কু শিক্ষকেরা দায় চাপাচ্ছেন স্কুলের পরিচালন সমিতির ওপর। অপরদিকে স্কুল পরিচালন সমিতির বক্তব্য যে, সমস্যা শিক্ষিকাদের নিয়েই। স্কুলে কোনো হেড মিসট্রেস নেই,নেই ইন চার্জও৷ এমতাবস্থায় স্কুলের চারজন শিক্ষিকার কেউ দায়িত্ব নিতে না চাওয়ায় এই পরিস্থিতি।

সূত্রের খবর, বিষয়টি এসডিও, ডিএম কে বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। শেষে মিড ডে মিলে তাই দুর্নীতির আভাস পেয়ে হাজির হয়েছিলেন স্বয়ং লকেট চট্টোপাধ্যায়ই৷

RELATED Articles

Leave a Comment