বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং উত্তর ভারতের ওপর থাকা এক নিন্মচাপের দরুণ ফের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে৷ ঘূর্ণাবর্ত এবং নিন্মচাপের জোরা ফলায় আজ বিকেল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলোতে শুরু হয়েছে বৃষ্টিপাত৷
আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং উত্তর ভারতের ওপর থাকা একটি নিন্মচাপের মিলিত শক্তিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এই বৃষ্টিপাত আগামী ২৫ আগস্ট পর্যন্ত আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আগামী ২৪ ঘন্টাতে এই বৃষ্টিপাত কলকাতাতেও তীব্র রূপ নিতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।
আজ কলকাতাতে হালকা বৃষ্টি হলেও ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলাগুলোতে৷ আগামী ২৪ ঘন্টায় কলকাতাতেও এই বৃষ্টি পাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবারে বর্ষাকালে বৃষ্টির ঘাটতি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে এখনের বৃষ্টিপাতের দরুন এই ঘাটতি কিছুটা পূরণ হতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদেরা।






