আফগানিস্তানে আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাহায্য চাইছে আমেরিকা।

আফগানিস্তানে আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ে এবারে ভারতের সাহায্য চাইলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত নয়, তার সঙ্গে তিনি সন্ত্রাসবাদ দমনে চাইলেন রাশিয়া, ইরাক, ইরানের মতো দেশগুলোরও সহায়তা।

 

ডোনাল্ড ট্রাম্প জানান যে, ৭০০০ মাইল দূরে থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে আমেরিকাকে। এক্ষেত্রে আফগানিস্তানের কাছাকাছি থাকা ভারত, রাশিয়ার মতো দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামলে উপকার হবে৷ এই বিষয়ে পাকিস্তানকেও তুলোধুনো করলেন ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্প জানান, পাকিস্তান আফগানিস্তানের পাশে থাকলেও তারা আফগানিস্তানকে তেমন ভাবে কোনো সাহায্যই করছেনা৷ পাকিস্তানের উচিৎ নিজেদের দেশের মাটিতে সন্ত্রাসবাদের দমনের সঙ্গে সঙ্গে আফগানিস্তানকেও আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করা৷ মার্কিন প্রেসিডেন্টের মতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত,পাকিস্তান, রাশিয়ার মতো দেশগুলো সক্রিয় হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও সহজ হবে৷

আরও অন্যান্য খবর