গত একসপ্তাহ ধরে দাউ দাউ করে জ্বলছে দক্ষিণ আমেরিকার আমাজনের বিস্তীর্ণ এলাকা। চারিদিক ছেয়ে গিয়েছে কালো ধোঁয়ায়। অথচ এই খবরটিই এখনও জানেননা বিশ্বের অর্ধের বেশি মানুষ৷ নাসার তরফে স্যাটেলাইট দ্বারা লাগাতার নজর রাখা হয়েছে এই আগুনের ওপর৷ তাতে উঠে এসেছে ভয়াবহ তথ্য। এখন অবধি মোট ৭২৮৪৩ বার আগুন লেগেছে আমাজনের গভীর জঙ্গলে৷
দক্ষিণ আমেরিকার বৃষ্টিচ্ছায় অরণ্য আমাজন পৃথিবীর প্রয়োজনীয় প্রায় ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে থাকে। তাই একে পৃথিবীর ফুসফুসও বলা হয়ে থাকে৷ তাই এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেলে তা জলবায়ুর পরিবর্তনও ঘটাতে পারে বলে আশঙ্কায় রয়েছেন বিজ্ঞানীরা৷
কী করে লাগলো এই ভয়াবহ আগুন? বিজ্ঞানীদের মতে এই আগুন প্রকৃত সৃষ্ট নয়। বরং আমাজনের স্থানীয় মানুষেরাই বারবার এই আগুন লাগাচ্ছে তাদের বাসস্থান এবং চাষের জন্য জমি বাড়াতে৷ ইতিমধ্যেই এই আগুন ব্রাজিলের আমাজোনাস, পারা, রন্ডোনিয়া এবং মাতোগ্রাসো এলাকায় ছড়িয়ে পরেছে। এই অগ্নিকান্ড থেকে নির্গত ধোঁয়া প্রায় ১৭০০ কিমি পর্যন্ত ছড়িয়ে পরেছে। নাসা এর ওপর দৃষ্টি রেখেছে নিরন্তর৷ তবে আগুনের ভয়াবহতা দেখে আশঙ্কায় বিজ্ঞানীরা।






