চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের শেষ দিন ছিল আজ। জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ম্যাচের শেষ দিন ৩৮১ রান করতে হত। ইংল্যান্ড চতুর্থ ইনিংসে ৪২০ রানের একটি কঠিন লক্ষ্য দিয়েছিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসের কোনও দল আজ অবধি এত বড় লক্ষ্য অর্জন করতে পারেনি। ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে ভারতকে ২২৭ রানে হারাল। নিঃসন্দেহে এটি বড় জয় রুট বাহিনীর কাছে।
ক্রিজে ভারত অধিনায়ক বিরাট কোহলি যতক্ষণ ছিলেন ততক্ষণ কিছুটা আশা থাকলেও শেষ তা হয়ে যায়। ৭২ রান করে ইংল্যান্ড অলরাউন্ডার বেনো স্টোকসের বলে বোল্ড হন বিরাট। পঞ্চম দিনে ৩৯/১ স্কোরে ব্যাট করতে নেমে বেশ সাবলীল ভঙ্গিতে ব্যাটিং শুরু করেছিলেন শুভমন গিল। দুরন্ত অর্ধশতরান করে ভারতকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। এই সময়ই ইংল্যান্ডের অভিজ্ঞ পেস বোলার জেমস অ্যান্ডারসন ম্যাচে ফেরায় ইংল্যান্ডকে। নিজের দুরন্ত স্পেলে তিনি শুভমন গিল, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থকে আউট করেন।
খেলার চতুর্থ দিনের পরে ম্যাচের তিনটি ফলাফলই সম্ভব ছিল, ভারত বা ইংল্যান্ড জিততে পারে বা ম্যাচটিও ড্র হতে পারে। ইংল্যান্ড দল প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ২৪১ রানের জোরালো লিড নেয়, দ্বিতীয় ইনিংসে ফলো অন না দিয়ে আবারও ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৩৩৭ রানে অলআউট হয়েছে। ভারতের হয়ে ঋষভ পন্থ ৯১, ওয়াশিংটন সুন্দর ৮৫ ও চেতেশ্বর পূজারা ৭৩ রান করেছে। জো রুট যেভাবে দাপটের সাথে দ্বিশতরান হাঁকিয়েছেন, তাতে ম্যাচের সেরা হিসেবে তিনিই নির্বাচিত হন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার