মোদীর উইকিপিডিয়ায় দেশবিরোধী প্রপোগান্ডা ছড়ানোর অভিযোগ! “তাঁর আমলে পিছিয়ে যাচ্ছে ভারতের গণতন্ত্র”, সংযোজিত হলো লাইন

কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাজ্যসভায় বক্তৃতা দিচ্ছিলেন, তখন‌ই প্রকাশ্যে আসে একটি অস্বস্তিকর ঘটনা। উইকিপিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেজে এডিট করে ছড়ানো হয় ভারতবিরোধী প্রপোগান্ডা।

ব্লুক্রাফ্ট ডিজিটাল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অখিলেশ মিশ্র সেই বিতর্কিত অতিরিক্ত সংযোজনটির ছবি টুইটারে প্রকাশ করে সমালোচনা করেন।

এই নতুন যোগ করা নিবন্ধটিতে লেখা হয়, “মোদীর আমলে ভারতে গণতন্ত্র ক্রমশ পিছিয়ে যাচ্ছে”।

পৃষ্ঠার সম্পাদনার ইতিহাস বিশ্লেষণ করে জানা গেছে, এই নির্দিষ্ট বাক্যটি সর্বশেষে “জোনম্যাক্রাস” নামে একটি উইকিপিডিয়া সম্পাদক সম্পাদনা করেছেন।

মোদীর উইকিপিডিয়ায় দেশবিরোধী প্রপোগান্ডা ছড়ানোর অভিযোগ! "তাঁর আমলে পিছিয়ে যাচ্ছে ভারতের গণতন্ত্র", সংযোজিত হলো লাইন

জোনম্যাক্রাস এমন একজন ব্যক্তি যিনি দাবি করেছেন যে তিনি ‘সুদূর-রাজনীতি’ সম্পর্কে সম্পাদনা করেন, বিশেষত আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যেই। এই ঘোষণাটি তাঁর ব্যক্তিগত বায়োতে লেখা আছে। এর আগেও একাধিকবার উইকিপিডিয়ার বিরুদ্ধে ভুয়ো তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে ভারতবিরোধী প্রপোগান্ডা ছড়াচ্ছে। ভারতের মধ্যকার ইস্যুতে মাথা ঘামাচ্ছেন বিদেশিরা। সম্প্রতি মার্কিন পপস্টার রিহানা, সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনের বিরুদ্ধে ভারত সরকারের সমালোচনা করেন। আর সেই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উইকিপিডিয়া তথ্যে বিভ্রান্তি ছড়ানো হল কিনা সেটা এখন তদন্তের বিষয়।

বস্তুত, এইরকম বিভ্রান্তিমূলক তথ্য উইকিপিডিয়ায় প্রায়শ‌ই ছড়ানো হয়। কিছুদিন আগেই উইকিপিডিয়ার তথ্য জানিয়েছিল বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিলীপ ঘোষ। গুগল-এ রাজ্য বিজেপি সভাপতির নাম লিখতেই চমকে উঠতে হয়েছিল উইকিপিডিয়ার তথ্য দেখে।

RELATED Articles