যাদবপুরের কর্মসমিতি থেকে অপসারণ করা হলো বিজেপি নেত্রী বৈশাখীর স্বামী মনজিতকে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি থেকে সরকারি প্রতিনিধি হিসেবে থাকা অধ্যাপক মনজিত মন্ডলকে অপসারণ করা হলো। একথা রবিবারই সংবাদমাধ্যমকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু রাজনীতির বিশেষজ্ঞরা এরমধ্যে রাজনীতিরই গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন।

 

রাজ্যের রাজনীতিতে মনজিত মন্ডললের স্ত্রী তথা কলেজের অধ্যক্ষা বৈশাখী এবং একদা কলকাতা মেয়র শোভনের বন্ধুত্ব নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে সবক্ষেত্রেই স্ত্রীর পাশেই দাড়াতে দেখা গিয়েছিল যাদবপুরের অধ্যাপক মনজিতকে।

সম্প্রতি শোভনের সঙ্গেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মনজিতের স্ত্রী বৈশাখী, আর তাতেই যাদবপুরের কর্মসমিতি থেকে মনজিত মন্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি খোদ মনজিত মন্ডলও৷

RELATED Articles

Leave a Comment