কফিনবন্দি হয়ে ফিরল আলিপুরদুয়ারের শহিদ বীর জওয়ানের দেহ৷ সম্মান জানাতে হাজির প্রায় গোটা আলিপুরদুয়ার।

গত শুক্রবার ভোরবেলা টহল দিতে গিয়ে জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে পাক সেনার গুলিতে শহিদ আলিপুরদুয়ারের বাসিন্দা বাংলার বীর জওয়ান রাজীব থাপা। গুলি লাগার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই মৃত্যু হয় তাঁর। সেই বীর শহিদ জওয়ানেরই দেহ আজ কফিনবন্দি হয়ে ফিরলো তাঁর বাড়িতে।

 

বছর ৩৪ এর রাজীব থাপা গোর্খা রেজিমেন্টের জওয়ান ছিলেন। সম্প্রতি তাঁর পোস্টিং হয় জম্মু কাশ্মীরে। দু মাস আগেই বাড়িতে ছুটি কাটিয়ে ফিরেছিলেন তিনি। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, দেড় বছরের শিশু কন্যা এবং অসুস্থ মা। এবারেও আলিপুরদুয়ারের ছেলে ফিরলেন তাঁর বাড়িতে তবে হেঁটেচলে নয়, কফিনবন্দি হয়ে।

এদিন হেলিকপ্টারে করে আলিপুরদুয়ারের কালচিনিতে নিয়ে আসা হয় শহিদ জওয়ান রাজীব থাপার দেহ। সেখানেই গান স্যালুট দ্বারা তাকে শেষ শ্রদ্ধা জানান ভারতীয় সেনারা। মোটামুটি ভাবে পুরো কালচিনি এবং আলিপুরদুয়ারের বাসিন্দারা ভীড় জমান তাদের প্রিয় রাজীবকে দেখতে। রাজীব থাপাকে নিয়ে এখনও অবধি পাক সেনার গুলিতে শহীদ হলেন মোট চার জন ভারতীয় জওয়ান৷

RELATED Articles

Leave a Comment