লাগাতার দলে ভাঙন। চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলবদলের এই বাজারে তৃণমূল ত্যাগীর সংখ্যা কম নয়। একাধিক শক্তিশালী নেতার দলত্যাগে তরী দুলছে তৃণমূলের।
এবার রাজ্যের শাসক দল ছাড়ার ঘোষণা করলেন অভিনেতা তথা বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। রাজনীতির লোক নন, তাও সিট বাঁচানোর জন্য নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলে বেফাঁস মন্তব্য করলেন এই তারকা।
এদিন সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে চিরঞ্জিৎ জানান, তিনি প্রথম থেকেই অরাজনৈতিক লোক। তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। আগে সরকার গঠনের জন্য অনেক সিটের প্রয়োজন ছিল তৃণমূলের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই ২০১১ ও ২০১৬ তে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি।
কিন্তু এবারে রাজনীতি থেকে অবহতি চান তিনি। সেই কথা ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমোকে জানিয়ে চিঠিও লিখেছেন তিনি। তবে এখনও নেত্রীর তরফে কোনও উত্তর পাঠানো হয়নি।
এই অভিনেতা অবশ্য জানিয়েছেন রাজ্যের শাসক দল ত্যাগ করলেও বিজেপিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই তাঁর। বরং ফিরবেন নিজের আসল জায়গা, অভিনয় জগতে l
প্রসঙ্গত উল্লেখ্য, টলিউডের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র অধিকার আমাকে এখন তৎপর বিজেপি শিবির। মিমি, নুসরাত, দেব, শতাব্দী, দেবশ্রী সহ টলিউডের এক ঝাঁক তারকা এখন তৃণমূলের হয়ে সাংসদ পদপ্রাপ্ত।
কিছুদিন আগেই সৌরভ দাস, কৌশানি মুখার্জি, দীপঙ্কর দে সহ একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করে সবুজ পার্টির সঙ্গেই মানুষের সেবার অঙ্গীকার নেন তারা।
সেই জায়গায় বিজেপির হাতে গুটি কয়েক জন আছেন। রাজ্য বিজেপির অধ্যক্ষ দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা কৌশিক রায়। বিজেপির রাজ্য অফিসে কৌশিকের হাতে পার্টির গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ সহ বিজেপির অন্যান্য নেতারাও। তৃণমূল থেকে বিজেপি তে আসেন তারকা অভিনেতা রুদ্রনীল ঘোষও।





