সুখবর! কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে, জল্পনা তুঙ্গে

খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়তে পারে বলে জানা যাচ্ছে। অন্তত কয়েকটি সংবাদমাধ্যমে এমন রিপোর্টই প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ ও পেনশনভোগী জন্য ‘ডিয়ারনেস রিলিফ’ বা ডিআর বাড়তে পারে ৪ শতাংশ। এই বৃদ্ধি হতে পারে আগামী মাসে হোলির আগেই। এর জেরে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও ৬১ লক্ষ পেনশনভোগীরা সুবিধা পাবেন।

বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ১৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এরপর আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়লে, তা এসে দাঁড়াবে ২১ শতাংশে। আবার অন্য একটি রিপোর্টে এও জানা যাচ্ছে যে শুধু মহার্ঘ ভাতাই নয়, ৪ শতাংশ বকেয়া অর্থও পেতে পারেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা মোট পৌঁছতে পারে ২৫ শতাংশে। তবে এখনও পর্যন্ত সরকারীভাবে কোনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন- WB Election 2021: নিরাপত্তা এবার হবে আরও কড়া! আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী

বুধবার রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার নানান এলাকায় কর্মসূচী করেন তিনি। নামখানার সভাতে শাহ বলে গিয়েছেন যে এ রাজ্যের সরকারী কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা হবে। এদিন সভায় শাহ বলেন যে সারা দেশে সরকারী কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয়ে গেলেও, পশ্চিমবঙ্গে তা হয়নি। এরপরই তিনি বলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন চালু করা হবে।

বিশেষজ্ঞদের মতে, সপ্তম বেতন কমিশন ও মহার্ঘ ভাতা নিয়ে এমনিও রাজ্য সরকারেত উপর অসন্তোষ প্রকাশ করেছেন সরকারী কর্মচারীরা। এখন সেই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছে বিজেপি। রাজ্যে সপ্তম বেতন কমিশনে চালুর কথা ঘোষণা করে বিধানসভা নির্বাচনে নিজেদের রাস্তা পরিষ্কার রাখতে চাইছে গেরুয়া শিবির।

আরও অন্যান্য খবর