কাটমানির বিনিময়ে, রাতের অন্ধকারে টেটের নিয়োগপত্র দেওয়া হল! শাসকদলের বিরুদ্ধে আক্রমণাত্মক শুভেন্দু

ফের শুভেন্দুর নিশানায় রাজ্যের শাসক দল। ‘কাটমানির বিনিময়ে তৃণমূলের পছন্দের  লোকজনকে চাকরি দেওয়া হল।’ বলে অভিযোগ করলেন তিনি। ‌ একইসঙ্গে জানান
রাতের অন্ধকারে টেটের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।
কোলাঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানায় নিয়ে আক্রমনাত্মক মন্তব্য বিজেপি নেতার।
তৃণমূলনেত্রীকে আক্রমণ করে এদিন শুভেন্দু বলেন, ‘বাংলায় কোনও শিল্প হচ্ছে না। ঋণ করে বাংলাকে দেউলিয়া করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে উনি একাই সব, বাকিরা ল্যাম্পপোস্ট।’

তবে যথারীতি তাঁর আজকের আক্রমণ থেকে বাদ যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা ও অভিষেককে একযোগে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, ‘একজন জয় শ্রীরাম বলে রেগে যাচ্ছেন। আরেকজন তোলাবাজ ভাইপো বললে রেগে যাচ্ছেন।’

ফের একবার ডবল ইঞ্জিন সরকারের পক্ষে জোর সওয়াল করেন তিনি। বলেন, ‘বাংলাকে বাঁচাতে ডবল ইঞ্জিন সরকার গড়ুন। বাংলায় গণতন্ত্র বাঁচাতে একমাত্র বিজেপিই ভরসা।’

RELATED Articles