২ অক্টোবর থেকে ভারতে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক পন্যের ব্যবহার। লক্ষ্য দূষণ মুক্ত ভারত।

লক্ষ্য ২০২২ সালের মধ্যে প্লাস্টিক মুক্ত ভারত তৈরী। তাই এবারে ২ অক্টোবর থেকেই দেশে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ গান্ধীজির জন্ম দিবস থেকে এই নয়া নিয়ম লাগু হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই নয়া নিয়মে একবার ব্যবহৃত প্লাস্টিকের তৈরী মোট ৬ টি দ্রব্য উৎপাদন, ব্যবহার এবং আমদানি নিষিদ্ধ করতে চলেছে ভারতীয় সরকার৷

 

এর পূর্বে ভারতের অনেক রাজ্যের প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কিন্তু তা নিয়ে সঠিক ভাবে কোনো আইন না থাকায় তা আর জোর দিয়ে বলবৎ করা যায়নি। ফলে প্লাস্টিকের ব্যবহার সর্বত্রই জারি রয়েছে। যার দরুণ এক সমীক্ষার দেখা গিয়েছে যে প্রায় সারা দেশই প্লাস্টিকে ছেয়ে গিয়েছে। দেশের নদী, সমুদ্রও রেহাই পায়নি। হচ্ছে ব্যাপক দূষণ। এই দূষণ রুখতেই তাই প্লাস্টিক দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

যে ছয়টি প্লাস্টিক জাত দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে সেগুলো হলো প্লাস্টিকের ব্যাগ, পানীয়ের স্ট্র, কাপ, প্লেট, ছোটো বোতল এবং কিছু স্যাশে। আগামী ২ অক্টোবর থেকে এইসমস্ত দ্রব্য উৎপাদন, আমদানি এবং ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলেও এই নিষেধাজ্ঞা না মানলে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও ৬ মাস পর থেকে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে প্লাস্টিকে অভ্যস্ত মানুষদের তাদের অভ্যাস বদলানোর সুযোগ হিসেবেই এই ছয় মাস জরিমানা থেকে ছাড় দেওয়া হবে। তবে ছয় মাস পর থেকে প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও ধার্য হবে জরিমানা।

আরও অন্যান্য খবর