কৌশিকী অমাবস্যায় রেকর্ড দামের কারণসুধা বিক্রয় হলো তারাপীঠে। এক, দুই কোটি নয় মোট চার কোটি টাকার মদ বিক্রি হয়েছে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে। অন্যান্য বছরকে টেক্কা দিয়ে এবারে এক রাতেই তারাপীঠে ৪ কোটি টাকার মদ ক্রয় করেছেন ভক্তরা।
রাজ্য আফগারি দফতরের আধিকারিকদের কথায়, বছর বছর বাড়ছিল তারাপীঠে মদ বিক্রয়। তবে সব বছরের বিক্রয়কে টেক্কা দিয়ে এবারের মদ বিক্রয় রেকর্ড পরিমাণে হয়েছে। আধিকারিকরা আরও জানান যে, প্রতিবছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে যেভাবে তারাপীঠে ভীড় বেড়েই চলেছে তাতে এমটা হওয়ায় অস্বাভাবিক কিছু লাগছেনা।
২০১৮ সালে তারাপীঠে কৌশিকী অমাবস্যার রাতে মদ বিক্রয় হয়েছিল মোট ২ কোটি টাকার। ২০১৭ সালের থেকে যা অনেকটাই বেশি। কিন্তু এবারে সমস্ত রেকর্ড ভেঙে চার কোটি টাকার মদ বিক্রয়ের নতুন রেকর্ড হলো।






