ব্রেকিং: নির্বাচন আসন্ন, পশ্চিমবঙ্গে বাতিল করা হল সব ধরণের ছুটি

বঙ্গে ২১ এর নির্বাচনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আর এরপরই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ওই নির্দেশিকা অনুযায়ী, আগামী ৭ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সব ধরণের পুলিশকর্মীর ছুটি বাতিল করা হল। এই তালিকায় রয়েছেন স্পেশ্যাল সিপি, অ্যাডিশনাল সিপি, যুগ্ম কমিশনার থেকে শুরু করে সকলেরই ছুটি বাতিল করা হয়েছে।

এছাড়াও অ্যাসিস্ট্যান্ট পুলিশ পদ মর্যাদার সব আধিকারিক এবং তাদের অধীনে কর্মরত সমস্ত পুলিশকর্মীরই ছুটি বাতিল করা হয়েছে। দরকারেও ছুটি নিতে পারবেন না বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে পুলিশ কর্মীরা এইরকম সিদ্ধান্তে বেশ নিরাশ।

আরও অন্যান্য খবর