রবিবার থেকে ফের এক ধাক্কায় অনেকটাই বাড়লো ভর্তুকিহীন গ্যাসের দাম। এর পূর্বে পরপর দুবার গ্যাসের দাম কমায় স্বস্তি মিলেছিল মধ্যবিত্তদের৷ কিন্তু ফের গ্যাসের দাম বাড়ায় চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে৷ রবিবার থেকে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ১৫ টাকা বেড়ে ৬০১ টাকা থেকে হলো ৬১৬. ৫০ টাকা৷
প্রতিমাসেই গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো৷ চলতি মাসে গ্যাসের দাম বাড়ানোর ভারতেও গ্যাসের দাম ফের বাড়লো। তবে অন্যান্য মেট্রো সিটির তুলনায় কলকাতাতেই গ্যাসের দাম বেশ অনেকটা বেশি। রবিবার গ্যাসের মূল্য বৃদ্ধির পর কলকাতাতে যেখানে গ্যাসের দাম ৬১৬.৫০ টাকা সেখানে দিল্লিতে দাম ৫৯০ টাকা, চেন্নাইয়ে ৬০৬.৫০ টাকা এবং মুম্বাইয়ে ৫৬২ টাকা।
এছাড়াও ১৯ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি হলো অবাক করার মতো। প্রায় ৫১ টাকা বেড়ে ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়ালো বর্তমানে ১১১৪. ৫০ টাকা৷ বলা বাহুল্য, এবারে গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়ায় চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে, এরফলে কেন্দ্রীয় সরকারও ফের বিরোধীদের সমালোচনায় পরতে পারে বলে মনে করা হচ্ছে৷






