রাষ্ট্রসংঘে আজ ভারতের রাজ্য বলেই মেনে নিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি৷ তা অবশ্য নিজের কথার জালে নিজেই ফেঁসে গিয়ে। আসলে সত্যি দীর্ঘদিন চাঁপা রাখা যায় না, আর তাই এদিন ভারত বিরোধী মন্তব্য করতে গিয়ে উল্টে জম্মু কাশ্মীরকে ভারতেরই রাজ্য বলে ফেললেন পাক বিদেশমন্ত্রী।
Check out best Bengal Football website
জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের চিরদিনই নাক গলানো এবং মিথ্যে কথা বলার অভ্যেস। ভারত যতোবারই জম্মু কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জানিয়ে এসেছে ততোবারই পাকিস্তান তা অস্বীকার করে জম্মু কাশ্মীরকে ‘ভারত অধিকৃত জম্মু কাশ্মীর’ বলে এসেছে৷ কিন্তু দীর্ঘদিন কি আর সত্যি কথা চেঁপে রাখা যায়। তাই ভুলবশত হলেও মুখ দিয়ে জম্মু কাশ্মীর যে ভারতেরই একটি রাজ্য তা বলে ফেললেন পাক বিদেশীমন্ত্রী। তাও আবার রাষ্ট্রসংঘে।
এদিন রাষ্ট্রসংঘে জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে বারবারই ভারত বিরোধী কথা বলে পাকিস্তান। তাদের দাবী ভারতের জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে কথায় কথায় তল্লাসি চালানো হচ্ছে সাধারণ মানুষদের বাড়িতে৷ প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা কোনো মিডিয়াকে বা বিরোধী দলের নেতা নেত্রীদের। কাজেই জম্মু কাশ্মীরের পরিস্থিতি সঠিক নেই। যদিও ভারত প্রত্যুত্তরে জানিয়ে দেয় যে জম্মু কাশ্মীরের পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক। সরকারি দফতরগুলোতে ঠিকভাবে কাজ হচ্ছে। স্কুল, কলেজ সব খুলে গিয়েছে। ১০০% চালু হয়ে গিয়েছে মোবাইল ফোন পরিষেবা৷ চলছে হজযাত্রাও।
ভারতের নিকট থেকে কঠিন প্রত্যুত্তর পাওয়ার পরই রাষ্ট্রসংঘের বৈঠের এক ফাঁকে পাক বিদেশমন্ত্রী কুরেসি বক্তব্য রাখেন যে, ভারত বলছে জম্মু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক আছে? তাহলে কেনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এবং এনজিওকে ভারত তাদের নিজেদের রাজ্যে প্রবেশ করতে দিচ্ছে না!! পাক বিদেশমন্ত্রীর এই বক্তব্যেই অবশেষে সত্যিতা প্রকাশ পেলো। পাকিস্তান মানতে বাধ্য হলো যে, জম্মু কাশ্মীর ভারতেরই অংশ৷






