BREAKING: প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

গত সপ্তাহের শনিবার বিজেপির তরফে ঘোষণা করা হয় নির্বাচনের প্রথম দু’দফার প্রার্থীদের নাম। অনেকের মনেই প্রশ্ন ছিল বাকী প্রার্থী তালিকা কবে প্রকাশ করবেন গেরুয়া শিবির। কারণ ইতিমধ্যেই  তৃণমূল, এমনকি বামেদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এর জেরে ভোট প্রচারের দিক দিয়ে পিছিয়ে পড়ছে পদ্ম শিবির।

গতকাল এই প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় ও আরও নানান বিজেপি নেতা। গতকালই চূড়ান্ত হয় বিজেপির পূর্ণাঙ্গ তালিকা। এরপর আজ প্রকাশ হল ত্রতিয় ও চতুর্থ দফার প্রার্থীদের নাম। দেখে নিন, কে কোথায় প্রার্থী হচ্ছে-

  • ডোমজুড় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়
  • সিঙ্গুর থেক রবীন্দ্রনাথ ভট্টাচার্য
  • তারকেশ্বর থেকে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত
  • দিনহাটা থেকে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক
  • টালিগঞ্জ থেকে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়
  • চণ্ডীতলা থেকে অভিনেতা যশ দাশগুপ্ত
  • বেহালা পূর্ব থেকে অভিনেত্রী পায়েল সরকার
  • কসবা থেকে ডঃ ইন্দ্রনীল খাঁ
  • হাওড়া শ্রীরামপুর থেকে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী
  • চুঁচুড়া থেকে লকেট চট্টোপাধ্যায়
  • সোনারপুর দক্ষিণ অভিনেত্রী অঞ্জনা বসু
  • হাওড়া দক্ষিণ থেকে রন্তিদেব সেনগুপ্ত

আরও অন্যান্য খবর