একাধিক ওপিনিয়ন পোল বলছে পশ্চিমবঙ্গে ফের সরকার গড়বে তৃণমূল! তবে কেনও ভয় পাচ্ছে শাসককুল?

২৭ শে মার্চ রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে।সেই দিন থেকেই পরীক্ষা শুরু হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির।
আসল উত্তর মিলবে ২রা মে। তবে তার আগে বাংলার মুড বুঝতে হয়েছে একাধিক ওপিনিয়ন পোল। আর সেই ওপিনিয়ন পোলের রেজাল্ট বলছে বাংলায় তৃতীয়বারের মতো সরকার করতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত এবিপি নিউজ এবং সি ভোটার জানুয়ারি থেকে মার্চের মধ্যে তিন তিনবার ওপিনিয়ল পোলের হিসেব সামনে এনেছে। এবং প্রতিটি ওপিনিয়ন পোলেই দেখা গেছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার‌ই তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে। তবে অবশ্যই কমেছে আসন সংখ্যা। সেই তুলনায় আসনসংখ্যা অনেকটাই বেড়ে গেছে বিজেপির।
আরও পড়ুন- প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ! ক্ষোভে শ্যামনগরে নিজেদের দলীয় কার্যালয়ই উপড়ে দিল বিজেপি কর্মীরা 
কিন্তু ওপিনিয়ন পোলের এই হিসেবে ঠিক নিশ্চিন্ত হতে পারছেনা তৃণমূল শিবির।জানুয়ারি মাসে প্রকাশিত প্রথম ওপিনিয়ন পোলে বলা হয়েছিল, তৃণমূল কংগ্রেস ১৫৪ টি থেকে ১৬২ টি আসনে জয়ী হতে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৬ টি আসন। আর বাম-কংগ্রেস জোট ২৬-৩৪ টি আসন পেতে পারে। ফেব্রুয়ারির ওপিনিয়ন পোলে তৃণমূল ১৪৮ থেকে ১৬৪ টি পেতে পারে বলে দেখানো হয়েছিল। বিজপি ৯২-১০৮ এবং বাম-কংগ্রেস ৩১-৩৯ টি আসন পেতে পারে বলে জানানো হয়েছিল। মার্চের ওপিনিয়ন পোলে তৃণমূল ১৫০ থেকে ১৬৬ টি আসন পেতে পারে, বিজেপি ৯৮-১৪ এবং বাম-কংগ্রেস ২৩-৩১ টি আসন পেতে পারে বলে অনুমান করা হয়েছে l
আরও পড়ুন- হাতজোড় করার বদলে পা দেখিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর
আর সূত্রের খবর এই পরিস্থিতিকেই ভয় পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। কারণ বঙ্গ রাজনীতিতে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত উত্থান হয়েছে বিজেপির। এর পেছনে অবশ্যই কাজ করেছে হিন্দু আবেগ। ২০১৯-এর নির্বাচনে বিজেপি রাজ্যে ৪২ টি আসনের মধ্যে ১৮ টিতে জয়লাভ করেছিল। আর ভোটের শতাংশের নিরিখে তৃণমূল ও বিজেপি যথাক্রমে ৪৩.৬৯ শতাংশ এবং ৪০.৬৪ শতাংশ ভোট পেয়েছিল। এই নির্বাচনে কংগ্রেস ৫.৬৭ শতাংশ এবং বামেরা ৬.৩৪ শতাংশ ভোট পেয়েছিল। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি বিজেপি আগের গতিতে এগোতে থাকে, তাহলে ওপিনিয়ন পোলের হিসেব উল্টেও যেতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, ওপিনিয়ন পোল ধরলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবেন, এটা নিশ্চিত, কিন্তু অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াও রয়েছে বেশ। এই পরিস্থিতিতে যদি বাম-কংগ্রেস জোটের ভোটাররা বিজেপির দিকে চলে যান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পরিস্থিতি যথেষ্টই চাপের হয়ে যাবে। আর ফায়দা তুলে বেরিয়ে যাবে বিজেপি। এবার দেখার ওপিনিয়ন পোলের হিসেব মেলে নাকি পাশা উল্টে যায়! 

আরও অন্যান্য খবর